রাজ্যে গরু পাচার কাণ্ডে প্রাক্তন এক বিএসএফ কমান্ড্যান্টকে সিবিআই গ্রেফতার করেছে। ওই কমান্ড্যান্টের নাম সতীশ কুমার। মঙ্গলবার সকাল থেকে নিজাম প্যালেসে তাঁর জেরা শুরু হয়। করেন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ধৃত প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নে কাজ করতেন। এখন রায়পুরে কর্মরত ছিলেন সতীশ।। তাকে নিয়ে গরু পাচার কাণ্ডে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগেই মূল পান্ডা এনামুল হক ও পাচার চক্রের অন্য দুই মাথা আনারুল শেখ ও মহম্মদ গোলাম মুস্তাফাকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই।
এর আগে সিবিআই তাঁর বাড়ি ও শহরের নানা এলাকায় তল্লাশি চালিয়েছে। ২১ সেপ্টেম্বর সিবিআই সতীশ কুমরা, মহম্মদ এনামুল হক, আনারুল হক ও মহম্মদ গোলাম মুস্তাফার বিরুদ্ধে মামলা দায়ের করে। সিবিআই তদন্তে জানা গিয়েছে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের এপ্রিলের মধ্যে মালদায় বিএসএফের ৩৬ ব্যাটেলিয়নে কাজ করার সময় সতীশ গরু পাচারে যুক্ত ছিলেন।
তখন ২০ হাজারেরও বেশি গরু আটক হলেও সেগুলি বাজেয়াপ্ত করা হয়নি, পাচারকারীরা ধরাও পড়েনি। আটক গরুগুলিকে নিলামে তোলার সময়ও ইচ্ছামতো দর ঠিক করা হত। সিবিআই তাদের এফআইআরে জানিয়েছে, বিএসএফ অফিসারদের এনামুল গরুপিছু ২ হাজার টাকা আর সেখাবকার কাস্টমস অফিসারদের ৫০০ টাকা করে দিত।


إرسال تعليق
Thank You for your important feedback