প্রয়াত হলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে ৮৭ বছর বয়সী এই কবির। গত চারদশক ধরে জার্মানির বাসিন্দা ছিলেন তিনি। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে যান তিনি।
১৯৩৩ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন অলোকরঞ্জন। শান্তিনিকেতনের পর সাহিত্য নিয়ে পড়েন সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। হন পিএইচডি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন। তিনি। এরপর হামবোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে পড়াতে যান জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। দুই সাহিত্যে অবদানের জন্য জার্মান সরকার তাঁকে গ্যয়টে পুরস্কার দিয়েছিল।

إرسال تعليق
Thank You for your important feedback