রাহুল গান্ধিকে সম্পর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্য নিয়ে এখন তোলপাড় দেশের রাজনীতি। তাঁর স্মৃতিকথা "আ প্রমিসড ল্যান্ড" বইয়ে তিনি রাহুলকে নার্ভাস ও শিক্ষককে খুশি করতে চাওয়া অনিচ্ছুক শিক্ষার্থী বলে বর্ণনা করেছেন। তা নিয়ে কংগ্রেসকে বিঁধতে শুরু করেছে বিজেপি।
ওবামা ঢালাও প্রশংসা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। বলেছেন, তিনি আর্থিক সংস্কারের মূল স্থপতি। আদ্যন্ত সৎ। মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তিনি তাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তবে মুম্বই বিস্ফোরণের পর পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ না করার জন্য দেশে অপ্রিয় হতে হয়েছে তাঁকে। মনমোহন তাঁকে বলেছিলেন, টালমাটাল সময়ে ধর্ম ও জাতিগত ঐক্য মাদকতা তৈরি করতে পারে, তার ফায়দা তোলা রাজনৈতিক নেতাদের কাছে কঠিন নয়।
ওবামার মতে, ভারতের রাজনীতি এখন ধর্মকে ভিত্তি করেই। মনমোহনকে সোনিয়া প্রধানমন্ত্রী পদে বেছে নিয়েছিলেন কারণ তিনি বয়স্ক শিখ রাজনৈতিক নেতা, যাঁর কোনও জনভিত্তি নেই। তিনি তাঁর চল্লিশ বছরের ছেলে রাহুলের কাছে কোনও চ্যালেঞ্জ হবেন না। এমনটাই বলেছিলেন এদেশের সংবাদিকরাও। তবে তাঁর স্মৃতিকথায় জায়গা পাননি নরেন্দ্র মোদি।


Post a Comment
Thank You for your important feedback