সব বুথফেরত সমীক্ষা এবার ভুল প্রমাণিত হল বিহারে। প্রায় সব সমীক্ষাই এগিয়ে রেখেছিল তেজস্বী যাদবের মহাগঠবন্ধনকেই। তারাই গরিষ্ঠ হবে বলে জানানো হয়েছিল। ফল বেরোলে দেখা গেল, ২৪৩ আসনের বিধানসভায় নামমাত্র ব্যবধানে জিতেছে এনডিএ। তারা পেয়েছে ১২৫টি। যদিও আরজেডি আসনের নিরিখে বিজেপির থেকে এগিয়ে।
টাইমস নাউ-সি ভোটারের একজিট পোল বলেছিল এনডিও জিতবে ১১৬টি, মহাগঠবন্ধন ১২০টি। তবে চিরাগের লোকজনশক্তি নিয়ে তাদের পূর্বাভাস মিলেছে। টিভি ৯ ভারতবর্ষের সমীক্ষা ছিল, মহাগঠবন্ধন পাবে ১২০, এনডিএ ১১৫। জন কি বাত বলেছিল, এমডিএ পাবে ১০৪, মহাজোট ১২৮টি। চিরাগ সাতটি আসন পাবেন বলেন তারা জানিয়েছিল। ইটিজি বিহারের সমীক্ষা ছিল, এনডিএ ১১৪, মহাগঠনবন্ধন ১২০ আসন পাবে। এলজেপি পাবে ৩টি। টুডেজ চাণক্যের সমীক্ষা, ১৮০ আসন পেয়ে পূর্ণ গরিষ্ঠ পাবে মহাজোট। এনডিএ পাবে ৫৫টি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস বলেছিল, মহাগঠবন্ধন পাবে ১৫০টি, এনডিএ পাবে ৮০টি।


Post a Comment
Thank You for your important feedback