হারের পর এবার নিজের মন্ত্রিসভার লোকজনকে ছাঁটাই করতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। বাদ দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে। তাঁর জায়গায় আনা হয়েছে ক্রিস্টোফার মিলারকে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, মার্ক এস্পারকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দারুণ কাজ করবে ক্রিস। মার্ক এস্পার এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ট্রাম্পের ইয়েসম্যান নন। কখনও কি আমাকে দেখেছেন মঞ্চে বসে এই ব্যতিক্রমী নেতৃত্বে ঘাড় নেড়ে গিয়েছি। এটাই আমার হতাশা।
মার্ক সম্প্রতি ২+২ মন্ত্রিপর্যায়ের বৈঠকে ভারতে এসেছিলেন। সেটাই প্রতিরক্ষাসচিব হিসেবে তাঁর শেষ বিদেশ সফর। মার্ক চারবছরে চতুর্থ পেন্টাগন প্রধান। ১৬ মাস কাজ করার পর তাঁর চাকরি গিয়েছে। তিনি পেন্টাগনের আমলাতান্ত্রিক সংস্কার করতে চেয়েছিলেন। তেব আমেরিকায় অশান্তি-বিক্ষোভের সময় সেনা না নামানোয় তাঁর উপর চটে গিয়েছিলেন ট্রাম্প।

إرسال تعليق
Thank You for your important feedback