
ভোটগণনার গোড়াতেই হার স্বীকার করেছেন নীতীশ কুমারের দলের মুখপাত্র কে সি ত্যাগী। তিনি বলেছেন, মানুষের সিদ্ধান্তকে আমরা স্বীকার করছি। আমরা তেজস্বী বা আরজেডির কাছে হারিনি, হেরেছি দেশের অভিশাপ করোনার জন্য। একমাত্র করোনার জন্যই আমরা পিছিয়ে পড়েছি। ৭০ বছরের অপশাসনের ফল ভুগছে বিহার।
লোকসভা নির্বাচনে নীতীশ কুমারের এনডিএ ৪০টি আসনেই জিতেছিল। আরজেডি পেয়েছিল শূন্য। গত একবছরে আরজেডি এমন কী করেছে যে ফল উল্টে গেল! মার খেয়েছি প্রকৃতির কাছে। তবে মনে করা হচ্ছে, নীতীশের সবথেকে ক্ষতি করেছে চিরাগ পাসোয়ানের লোকজনশক্তি পার্টি। জেডি (ইউ) মুখপাত্র বলেছেন, চিরাগকে প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত ছিল।
إرسال تعليق
Thank You for your important feedback