কাশ্মীরে খতম হল হিজবুল মুজাহিদিনের মাথা সইফুল্লা মির ওরফে গাজি হায়দর। রবিবার শ্রীনগর জেলার রানগ্রেথে নিরাপত্তারক্ষীরা তাকে গুলি করে হত্যা করেছে। পুসিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। রাওয়ালপোরায় সংঘর্ষের পর ধরা হয়েছে তাকে। এখনও তল্লাশি জারি রয়েছে। সইফুল্লা বুরহান ওয়ানি গোষ্ঠীর শেষ জঙ্গি। রিয়াজ নাইকু মারা যাওয়ার পর সইফুল্লাকে গোষ্ঠীর নতুন নেতা করা হয়েছিল।
সে ছিল একেবারে প্রথম সারির জঙ্গি নেতা। অন্যদিকে, রবিবার পাকিস্তানের সেনাবাহিনী আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জম্মুর শাহপুর, কিরনি, কসবা এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় তারা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। তার জবাব দেয় ভারতীয় সেনাও।
Post a Comment
Thank You for your important feedback