আজ শুরু ISL

আজ থেকে শুরু হচ্ছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট "ইন্ডিয়ান সকার লিগ " বা ISL। ১১টি দলের মধ্যে ডাবল লিগ পদ্ধতিতে চলবে এই টুর্নামেন্ট। এবারের বাঙালির বিশেষ আকর্ষণ মোহনবাগান ইস্টবেঙ্গল। সমস্ত খেলাই হবে গোয়ার তিনটি মাঠে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে টায়।  এই খেলাকে আকর্ষিত করতে সারা শহর জুড়ে ইস্ট-মোহনের কাট আউট লাগানো হয়েছে।

 

আজ প্রথম খেলা এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার। এটিকের অন্যতম মালিক ভারতের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ছোট থেকেই ইস্টবেঙ্গলের সমর্থক কিন্তু মোহনবাগান দল কেনায় সবুজ মেরুনের হয়েই গলা ফাটাতে হবে তাঁকে। সৌরভ ইতিমধ্যেই ডার্বির উত্তেজনা এনে উস্কে দিয়েছেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে এগিয়ে। ইস্টবেঙ্গলকে প্রথম খেলাই খেলতে হবে মোহনবাগানের সাথে।মোটের উপর পুজোর মরশুম কাটতে না কাটতেই বাঙালির প্রিয় ফুটবল চলে এল।     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم