অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবর রহমান নামে ৩৩ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরার জন্য পাঁচদিনের হেফাজতের আবেদন করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক খুলনার সোনাডাঙ্গা মডেল থানার বাসিন্দা।
শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছিলেন। সেই সূত্র ধরে বাংলাদেশের পুলিশ গত ১৬ নভেম্বর মামলা দায়ের করে। জানা গিয়েছে, অভিযুক্ত মাহাবুবর শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর জোগাড় করে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজ দিত মাহাবুবর।
إرسال تعليق
Thank You for your important feedback