সিরাজের বাবার মৃত্যু হায়দরাবাদে

ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘাউস শুক্রবার হায়দরাবাদে ৫৩ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর ফুসফুসের অসুখ ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে ছেলে সিরাজ এখন সেখানে। সিরাজের দাদা তার সাতবছর বয়সে মারা গিয়েছেন। পরিবার বলতে এখন শুধু তাঁর মা। 

 

কোয়ারেন্টাইন বিধি অনুযায়ী এখন সিরাজ বাইরে আসতে পারবেন না, যোগ দিতে পারবেন না বাবার শেষকৃত্যে। শুক্রবার প্র্যাকটিস থেকে ফেরার পর তাঁকে এই দুঃসংবাদ দেওয়া হয়। সিরাজ বলেছেন, তাঁর বাবা সবসময় বলতেন, মেরা বেটা, দেশ কা নাম রোশন করনা। তিনি তা করবেনই। অস্ট্রেলিয়ায় আসার আগে বাবার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল সিরাজের। 


বাবা ছিলেন অটোচালক। সামান্য রোজগারেই তিনি সিরাজের পাশে দাঁড়িয়েছিলেন। টোলি চৌকির গলি তস্য গলি থেকে উঠে এসে সিরাজ এখন জাতীয় দলে। কোচ রবি শাস্ত্রী আর ক্যাপ্টেন বিরাট কোহলি তাঁকে বাবার মৃত্যুর খবর দেন। তাঁরা পাশে আছেন, জানান সিরাজ।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post