সোমবার আরসিবি এবং দিল্লি ক্যাপিটালস গড়পরতা খেলে নক আউট পর্যায়ে চলে গেল দুটি দলই জানতো খুব বড় স্কোর করলে বিপদ তাই সমানে সমানে খেলায় হল। পরিভাষায় যাকে বলে নেগেটিভ ক্রিকেট। কাজেই ফের সঙ্কটেই পড়ল কলকাতা নাইট রাইডার। মঙ্গলবারের খেলার দিকে তাকিয়ে কিং খান।
আজ মুম্বইকে জিততে হবে হায়দ্রাবাদের বিরুদ্ধে, কাজটা এমন কিছু কঠিন নয়। কিন্তু এটাও সত্যি মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্রথম স্থানে রয়েছে। আজ হেরে গেলেও প্রথম স্থানেই থাকবে কাজেই খুব গা গরম করার দরকার নেই। এমনও হতে পারে নীতা আম্বানির দল রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিল। হায়দ্রাবাদে আইপিএল এর একমাত্র বাঙালি খেলোয়াড় ঋদ্ধিমান সাহা আছেন, যিনি টপ ফর্মে। ঋদ্ধি চাইবেন অস্ট্রেলিয়া যাওয়ার আগে যতটা সম্ভব ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যাওয়া যায়।
Post a Comment
Thank You for your important feedback