কঙ্গনা রানাওয়াত কি রাজনৈতিক বিশেষজ্ঞ হতে চলেছেন। সমস্ত দেশীয় ও বিদেশি রাজনীতি নিয়ে দুমদাম মন্ত্ব্য করে টুইট করেই চলেছেন। দেশের বিশেষ দলগুলির না হয় বিরোধী তিনি কিন্তু বিদেশের বিষয়ও ছাড়ছেন না। সদ্য পরাজিত ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায় কঙ্গনার ক্ষুব্ধ হওয়ার কোনও কারণ পাওয়া যাচ্ছে না তবুও তিনি আক্রমণ করলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে লিখলেন, গজনি বাইডেন।
গজনি নামে একটি হিন্দি ছবি কয়েক বছর আগে রিলিজ করেছিল যেখানে গজনি নামে এক অতি হিংস্র চরিত্র ছিল, কঙ্গনা তাকেই তুলনা করলেন। টুইট করা মানেই সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া এবং কঙ্গনা বলিউড কুইন নাম খ্যাত সেখানে এমন টুইট কেন?
অবশ্য নেটিজেনরা এটি ভালোভাবে নেয়নি। তাঁরা উত্তরে বলেছেন, আপনার বানানে অজস্র ভুল, ওগুলো দেখুন। আরও বলেছে, আন্তর্জাতিক সম্পৰ্ক গড়ার আগে অহেতুক বাইডেনকে চটানোর অর্থ কী? কঙ্গনাকে বুঝতে হবে একজন সেলেব হয়ে বড্ড বাড়াবাড়ি করছেন তিনি |
إرسال تعليق
Thank You for your important feedback