সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা, বলেছিলেন প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায়। সত্যিই তো, একার ক্ষমতায় চ্যাম্পিয়ন করতে পারেন দলকে, দেশকে। কিন্তু বেহিসাবি জীবনযাত্রা মধ্যে পঞ্চাশ পার হয়ে গেলেও পরিবর্তন নেই মদ্যপান ড্রাগ নেওয়া এবং নারীসঙ্গ তার সাথে প্রচুর খাওয়াদাওয়া। দুবার হৃদরোগ আক্রান্ত হওয়া, জন্ডিস এবং গ্যাস্ট্রিক, বাইপাস অপারেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে কিন্তু ফুটবল প্রিন্সকে কে বোঝাবে এবার থামো।
এবারে মস্তিষ্কে রক্ত জমাট হওয়াতে সোমবার তড়িঘড়ি তাঁর অপারেশন করতে হয়। বুয়েনস এয়ার্সের এক বেসরকারি হাসপাতালে তাঁর অপারেশন হয়। তাঁর চিকিৎসক লিপোল্দো লুকি জানান, চিন্তার কারণ নেই, অপারেশনের পর তিনি ভালো আছেন।
Post a Comment
Thank You for your important feedback