কথায় আছে ' বৃদ্ধস্য তরুণী ভার্যা' অর্থাৎ বৃদ্ধ স্বামীর তরুণী বউ। এবার সেই বউ নাকি পালাতে চলেছে। একটি ব্রিটিশ ট্যাবলয়েড জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী বড্ড আশা করেছিলেন যে তাঁর স্বামী ফের ফিরে আসবেন হোয়াইট হাউসে। কিন্তু তা হল না। এতেই ক্ষুব্ধ ট্রাম্প পত্নী মেলানিয়া যিনি স্বামীর চেয়ে অনেক ছোট। পত্রিকাটি জানাচ্ছে, অগাধ অর্থের মালিক ব্যবসায়ী ট্রাম এবং সে কারণেই ১৫ বছর আগে তাঁদের বিয়ে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মেলানিয়ার মাথা ঘুরে যায়। এরপর ৪টি বছর দেশের ফার্স্ট লেডি এবং বিশ্বে সুবিশাল ক্ষমতা, এর থেকে স্বপ্নভঙ্গ কল্পনা করেননি তিনি।
স্বপ্ন শেষ, তাই কি বিদায় চাইছেন মেলানিয়া? ঠিক সবটাই তা নয়, তিনি স্বামীকে বলেছেন, তুমি বিশ্বাস করতে শেখো যে হেরে গিয়েছ, তাই হোয়াইট হাউস ছাড়ো। মেলানিয়া বিরক্ত, তিনি তাঁর ছেলেকে নিয়ে আলাদা হতে চাইছেন বলে সংবাদ, তার সাথে সম্পত্তির ভাগ দাবি করবেন বলে জানিয়েছে ব্রিটিশ কাগজটি।


إرسال تعليق
Thank You for your important feedback