কর্নাটক থেকে গ্রেফতার আরও এক জঙ্গি। গ্রেফতার করল এনআইএ কলকাতা শাখার গোয়েন্দারা। সূত্রের খবর, লস্কর জঙ্গিগোষ্ঠীর বাংলা-কেরল মডিউলের ধৃত জঙ্গি তানিয়া পারভিনকে জেরা করেই ইদ্রিস নবি মুন্না নামে এই ব্যক্তির খোঁজ পায় এনআইএ। এরপরই তাঁর গতিবিধি ট্র্যাক করা হয়। মঙ্গলবারই তাঁকে কর্নাটকের সিরসি থেকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুরিয়াতে। ধৃত লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর সদস্য।
জানা গিয়েছে ইদ্রিস নবি মুন্না রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করতেন। পাশাপাশি জঙ্গিদের জন্য অর্থ সংগ্রহও করতেন ইদ্রিস। ইতিমধ্যেই তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় আসছে এনআইএ গোয়েন্দারা। তাঁদের আশা ধৃতকে জেরা করে এই রাজ্যে লুকিয়ে থাকা আরও কয়েকজন লস্কর সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে। লস্করের পাশাপাশি ইদ্রিস অন্যান্য জঙ্গিগোষ্ঠীকেও সাহায্য করত বলে জানতে পেরেছে এনআইএ। তাঁকে দ্রুত কলকাতায় এনে জেরা করতে চাইছে জাতীয় তদন্তকারী সংস্থা।

Post a Comment
Thank You for your important feedback