অবস্থার অবনতি সৌমিত্রের

রবিবার সন্ধের পর আরও অবনতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। তাঁর যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল তা থামানো যায়নি। এখনও পর্যন্ত ৪ ইউনিট রক্ত দিতে হয়েছে। কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। ডাক্তাররা ক্রমেই আশা হারাচ্ছেন। তাঁরা রেডিওলজি বিশেষজ্ঞদের এবং কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জনদের পরামর্শ নিচ্ছেন। ডাকা হয়েছে। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ও প্লেটলেটও কমে যাচ্ছে। 

 

একাধিকবার রক্ত দিয়ে কিছুটা সামাল দেওয়া হয় অবস্থা। এখনও পর্যন্ত তিন বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রের। তবে তাঁর অঙ্গপ্রত্যগুলি সচল রয়েছে। স্বাভাবিক ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রাও। তবে দুশ্চিন্তা আদৌ কাটেনি। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছে অভিনেতা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم