ফি বছর তাঁর জন্মদিনে জনস্রোতে ভেসে যায় তাঁর বাড়ি মান্নাত। তাঁকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা আপেক্ষা করেন ভক্তরা। চারিদিক ছেয়ে যায় শুভেচ্ছা পোস্টারে। নিয়ম করে ভক্তদের দেখা দেন তিনি। হাত নাড়েন, প্রতি শুভেচ্ছা জানান। সঙ্গে কখনও কখনও থাকে ছোট্ট আবরাম।
এবার ২ নভেম্বর একেবারেই আলাদা। শাহরুখ খানের ৫৫ বছরে পা রাখার দিনটিতে তাঁর বাড়ির বারান্দা থেকে হাত নাড়বেন না সুপারস্টার। তিনি এখন আইপিএলে কেকেআরের মালিক হওয়ার সুবাদে সপরিবারে আরবে। ভক্তরা এবারের জন্মদিন অন্যভাবে পালন করতে চলেছে। জন্মদিন পালন হবে ভার্চুয়ালি। তিনি নিজে জানিয়েছেন, “ইস বার কা প্যার, থোড়া দূর সে ইয়ার।” এবার কেক কাটাও হবে অনলাইনে। তা দেখা যাবে গোটা দুনিয়ায়। সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভার্চুয়াল উৎসব। এদিন ফ্যান ক্লাবগুলি বিলি করবে মাস্ক, স্যানিটাইজার।
إرسال تعليق
Thank You for your important feedback