৩০ দিন হল নার্সিং হোমে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। হাসপাতালসূত্রের খবর, তাঁর কিডনি ভালোমতো কাজ করছে না। রক্তের বিভিন্ন মাত্রা ওঠানামা করছে। কমেছে প্লেটলেট, হিমোগ্লোবিন। মাল্টিপল ট্রান্সফিউশন করেছেন চিকিৎসকরা। একইসঙ্গে শরীরে বেড়েছে সেকেন্ডারি ইনফেকশন।
কিডনি ঠিকভাবে কাজ না করায় সৌমিত্রবাবুর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরে প্রভাব পড়ছে। সবমিলিয়ে অতি সঙ্কটজনক পরিস্থিতি ৮৫ বছরের অভিনেতার। বুধবার ১৬ দিন হল মস্তিষ্কের স্নায়ু সাড়া দিচ্ছে না। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা একেবারে কম। নতুন করে তাঁর দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রা। গত ৬ অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন তিনি। পরে রিপোর্ট নেগেটিভ এলেও দ্রুত অবস্থার অবনতি হতে থাকে।

Post a Comment
Thank You for your important feedback