মধ্যপ্রদেশের ২৮ আসনের উপনির্বাচনের প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের তারকা প্রচারকের মর্যাদা কেড়ে নেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি এস এ বোবদে সোমবার জানান, তাঁরা কমিশনের ওই আদেশ স্থগিত রাখছেন। নির্বাচন কমিশনের এমন আদেশ দেওয়ার কোনও ক্ষমতাই নেই।
কিছু বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার কমিশন কমলনাথের নাম কংগ্রসের স্টার ক্যাম্পেনার থেকে বাদ দেয়। তারা জানায়, সতর্ক করার পরেও বারবার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমলনাথ নৈতিক ও সম্মানযোগ্য আচরণ করেননি। উল্লেখ্য, বিজেপি নেত্রী ইমরতি দেবীকে আইটেম বলে দেশজোড়া সমালোচনার মুখে পড়েছিলেন কমলনাথ। কমলনাথের মন্তব্যে ক্ষোভপ্রকাশ করেছিলেন রাহুল গান্ধিও।
Post a Comment
Thank You for your important feedback