জৈশ এ মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দিল্লির সরাই কালে খাঁ এলাকা থেকে তাদের ধরা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, তারা রাজধানীতে বড়মাপের জঙ্গি হামলার চেষ্টা করছিল। তাদের জেরা চলছে।
সোমবার রাত সওয়া দশটা নাগাদ সরাই কালে খাঁ-র মিলেনিয়াম পার্কের কাছে পুলিশের গোয়েন্দারা ফাঁদ পাতেন। পুলিশ জানায়, ধৃত দুইজন কাশ্মীরের বাসিন্দা। তাদের নাম ২২ বছরের আবদুল লতিফ মির। সে বারামুল্লার পালা মহল্লার বাসিব্দা। অন্যজন ২০ বছরের মহম্মদ আশরফ খাতানার বাড়ি কুপওয়ারার হটমুল্লা গ্রামে। তাদের কাছ থেকে দুটি সেমি অটোমেটিক পিস্তল ও দশটি তাজা কার্তুজ মিলেছে।
এর আগে গত আগস্টে আইএস জঙ্গিদের এমনই ছক ভেস্তে দেয় দিল্লির পুলিশ। সে জঙ্গি হামলার তোড়জোড় করছিল। ধৌলা কুয়ায় গ্রেফতার হওয়া ওই আইএস জঙ্গির কাছ থেকে ১৫ কেজি উন্নতমানের বিস্ফোরক পাওয়া গিয়েছিল।

إرسال تعليق
Thank You for your important feedback