প্রতিবছর পাতানো বোনেদের ফোঁটা পান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা আবহে এবারেও সতর্কভাবেই ভাইফোঁটা নিয়েছেন। তিনি বলেন, এই দিনটি আমার কাছে খুবই আনন্দের। সারা মাস দৌড়ে বেড়ালেও ভাইফোঁটায় কলকাতায় থাকেন তিনি। কিন্তু দিদির ফোঁটা থেকে বঞ্চিত হলেন প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন শোভন কিন্তু গেলেও পার্টির সাথে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। প্রতিবছর মুখ্যমন্ত্রী তাঁর অনুগত কাননকে ভাইফোঁটা দিয়ে থাকেন। এই বছর করোনা আবহে তাঁর বাড়ির ভাইফোঁটা বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু ঘনিষ্ঠ সবার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন তাঁর উপহার। বাদ পড়লেন ভাই কানন, ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সাথে বৈঠক করার পর সুর কেটে গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback