পাঞ্জাবের পর এবার রাজস্থান বিধানসভাতেও পাশ হল রাজ্যের আলাদা কৃষি আইন। মঙ্গলবার কেন্দ্রের কৃষি আইন নাকচ করে নিজেদের আলাদা কৃষি বিল পেশ এবং পাশ করল অশোক গেহলতের কংগ্রেস সরকার। এর আগে পাঞ্জাবের অমরিন্দর সিং সরকার নিজেদের আলাদা কৃষিবিল পাশ করিয়েছে। কেন্দ্রের কৃষি আইন কৃষকবিরোধী এই অভিযোগ তুলে আইনের তিনটি সংশোধনী আনা হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের কৃষি আইন কর্পোরেটদের সাহায্য করার জন্য।
এই বিলে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে না দিলে পাঁচবছরের জেল, জরিমানা, তিনদিনের মধ্যে কৃষিপণ্যের দাম না চোকালে জেলের সংস্থান রয়েছে। এছাড়া, খরা, দুর্ভিক্ষ, দরবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের সময় কালোবাজারি রুখতে খাদ্যশস্য মজুতের সীমা ঠিক করার ক্ষমতা রাখা হয়েছে রাজ্য সরকারের হাতে। বিজেপি এই বিলের বিরোধিতা করেছে। তাদের মতে, কৃষকদের ভালো একমাত্র নরেন্দ্র মোদিই করতে পারেন। এই বিলে প্রান্তিক চাষিদের সর্বনাশ হবে। মুখ্যমন্ত্রী অশোক গেহলতের দাবি, কৃষকদের স্বার্থরক্ষাই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।
إرسال تعليق
Thank You for your important feedback