ফের আংশিক লকডাউনের পথে?

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসছে, বিশ্ছে। ভারতের ভাবনা কী, উঠেছে প্রশ্ন ? দিল্লিতে ফের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, দেশে দৈনিক মৃত্যুর হার বাড়ছে, এই অবস্থায় আংশিক লকডাউন করা উচিত জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। দীপাবলির পরেই উত্তর ভারত জুড়ে হিমেল আবহাওয়া শুরু হয় এবং বাতাস বন্ধ হয়ে যায় তাতে সংক্রমণ বৃদ্ধি পায় বলেই মতামত তাঁদের।


আমেদাবাদে ৫৭ ঘণ্টার পূর্ণ লকডাউন চলছে। আরও দুই শহরে জারি হয়েছে কঠোর নৈশ কার্ফু। অন্যদিকে মহারাষ্ট্র সরকার এমনিতেই জনগোষ্ঠীতে সংক্রমণে অস্থির, তাঁরা ভাবছে দিল্লির সাথে ট্রেন, বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা দরকার। এই নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। অক্টোবরের মধ্যভাগ অবধি সংক্রমণ অনেকটাই রুখে দেওয়া হলেও আবার তা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং চিন্তায় কেন্দ্র। 


পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সঙ্কট বৃদ্ধি পেয়েছে দিল্লি বাদেও পাঁচ রাজ্যে, কেরল, কর্নাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে। এই কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পাঁচটি উচ্চপর্যায়ের দলকে এই রাজ্যগুলিতে পাঠাচ্ছে যাদের সহযোগিতা করবে পাঁচ রাজ্য সরকার। এই দলে থাকছেন সচিব পর্যায়ের বিশেষজ্ঞ সঙ্গে থাকবেন চিকিৎসক, চিকিৎসাকেন্দ্রের বিশেষজ্ঞরা।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم