আইএসএলের প্রথম ম্যাচেই এটিকে–মোহনবাগানের জয় এনে দিলেন রয় কৃষ্ণ। ফিজির এই তারকা ফরওয়ার্ডের গোলে কেরালা ব্লাস্টার্সকে ১–০ গোলে হারিয়ে জয় পেয়েছে মোহনবাগান। এবার করোনা বিধি কঠোরভাবে মেনেই শুরু হয়েছে আইএসএল। কোনও উদ্বোধনী অনুষ্ঠানও হয়নি।
সামনে দুই স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং এডু গার্সিয়াকে দল সাজিয়ে মাঠে নামে হাবাসের মোহনবাগান। তবে এখনও জমাট বাঁধেনি দল। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে কাছে হেরে গেলও এই ম্যাচে প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল হলুদ জার্সিধারীরা। প্রথমার্ধেই গোলের সহজ সুযোগ পেয়েছিল এটিকে–মোহনবাগান। কিন্তু কৃষ্ণ সেই সুযোগ হেলায় হারান। প্রথম অর্ধে আধিপত্য ছিল কেরালারই। দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা ছন্দে ফেরে মোহনবাগান।
إرسال تعليق
Thank You for your important feedback