ফের ফ্রান্সে গির্জায় হামলা। এক গ্রিক অর্থোডক্স যাজককে ফ্রান্সের লিয়নে একটি গির্জায় গুলি করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। আততায়ী পলাতক। ঘটনার পিছনে কারণ কী তা এখনও পরিষ্কার নয়। এই হামলা সন্ত্রাসবাদীদের কাজ, এমনও প্রমাণ মেলেনি এখনও। বিকেল চারটেয় গির্জা বন্ধ করার সময় এই হামলা হয়েছে। যাজকও গ্রিক। তাঁর নাম নিকোলাস কাকাভেলাকিস। তিনি আততায়ীকে চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে লিয়নের একটি কাবাবের দোকান থেকে একজনকে আটক করা হয়েছে।
নিসে গির্জায় ঢুকে এক মহিলা শিরোচ্ছেদ এবং আরও ২ জনকে হত্যার ঘটনার পরই এই ঘটনায় ফ্রান্স জুড়েই চাঞ্চল্য দেখা দিয়েছে। তারও আগে প্যারিসের উপকণ্ঠে এক স্কুলশিক্ষকের মাথা কেটে নেওয়ার নিন্দা শুরু হয়েছে গোটা দুনিয়ায়। ফরাসি সরকারের তরফে আরও হামলার আশঙ্কা করা হয়েছে। দেশজুড়ে জারি হয়েছে চরম সতর্কতা।
إرسال تعليق
Thank You for your important feedback