চলে গেলেন ০০৭ জেমস বন্ড শন কনোরি। শনিবার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ৯০ বছরের এই জনপ্রিয় অভিনেতার। আয়ান ফ্লেমিংয়ের উপন্যাসের চরিত্র বন্ডের চরিত্রে তিনি সাতটি ফিল্ম অভিনয় করেছিলেন। বহু দশক জোড়া তাঁর ফিল্মি ক্যারিয়ার। বন্ড ছাড়াও তিনি অভিনয় করেছিলেন দ্য হান্ট ফর রেড অক্টোবর, ইন্ডিয়ানা জোনস, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, লাস্ট ক্রুসেডের মতো ফিল্মেও।
জেমস বন্ড চরিত্রে তাঁর প্রথম আবির্ভাব ডা. নো ছবিতে। তারপর ফ্রম রাশিয়া উইথ লাভ, গোল্ডফিঙ্গার, থান্ডারবল, ইউ ওনলি লিভ টোয়াইস, ডায়মন্ডস আর ফরএভার, নেভার সে নেভার এগেন ফিল্মে। দ্য আনটাচেবলস ছবিকে পার্শ্বচরিত্রে অস্কার পেয়েছিলেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback