শোনা যায় অক্ষয় কুমার আজও কানাডার পাসপোর্ট হোল্ডার। কিন্তু এখন পুরোপুরি এ দেশের সফল সেলিব্রেটি। পাঞ্জাব পুত্তর কিন্তু একটা সময়ে অভিনেতা হবেন ভাবেননি। স্বপ্ন ছিল দেশের নামকরা শেফ হওয়ার। কলকাতাতেও কাজ করেছেন অক্ষয় ভাটিয়া। পরে সিনেমায় এসে তাঁর ব্ল্যাক বেল্টকে কাজে লাগিয়ে সুপার হিরো হয়েছিলেন। আজও চলছে তাঁর পথ চলা।সিনেমা জগতে বহু অর্থ, আকর্ষণ, প্রলোভন, তার সারমর্ম বুঝেও অনেক কিছুতে পা দিয়ে দিয়েছিলেন অক্ষয়। বহু নায়িকা তাঁর জীবনে এসেছেন রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি এমনকি রেখার নাম জড়িয়েছে তাঁর সঙ্গে।
অন্যদিকে টুইংকল খান্না একাধারে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার কন্যা এবং বিপুল অর্থভাণ্ডারের সুখে বড় হওয়া কিন্তু ছোট থেকে বাবা মাকে কাছে না পাওয়ার অসুখী জীবন। তিনিও সিনেমায় এসেছিলেন, নামও করেছিলেন তারপর প্রেম অক্ষয়ের সাথে। দুজনই খুঁজছিলেন একটু ভরসা, একটু প্রাণের আনন্দ। তাই হল টুঙ্কল সিনেমা ছেড়ে স্বামীর ব্যবসা এবং সংসারে মন দিলেন। দুই সন্তান আরাভ ও নিতারাকে নিয়ে অক্ষয় টুইংকলের জীবনে এখন সুখ ও শান্তি।
إرسال تعليق
Thank You for your important feedback