শবর ফিরছে

গত কয়েক বছর ধরে প্রসিদ্ধ সাহিত্যিকদের গোয়েন্দা উপন্যাস নিয়ে কয়েক ডজন ছবি হয়ে গেল। সত্যজিৎ রায়ের 'ফেলুদা" তো তাঁর আমল থেকেই হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সত্যজিতের মৃত্যুর পর তাঁর পুত্র সন্দীপ অনেকগুলো ফেলু নিয়ে ছবি তৈরি করেছেন, আরও হচ্ছে আগামীতে। অন্যদিকে, সত্যজিৎ 'ব্যোমকেশ' নিয়ে ছবি করেছিলেন ১৯৬৭ তে। তারপর গত ১০/১২ বছরে নানা পরিচালক ব্যোমকেশকে নিয়ে ছবি করেছেন। এরপর গোয়েন্দার যে সিরিজ হয়েছে তা শবর।


প্রাইভেট ডিটেক্টিভ নয় বরং পুলিশের গোয়েন্দা শবর দাশগুপ্ত। মেজাজি, মুখে কিছু আটকায় না, গালাগাল লেগেই রয়েছে কিন্তু ধুরন্ধর। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কৃত গোয়েন্দা কাহিনী। মূল চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে ভারতে অনন্য অভিনেতা শাশ্বত। মঙ্গলবার অরিন্দম শীলের পরিচালনায় এই নতুন ছবির শুটিং শুরু হল।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post