রবিবার সকালে কেষ্টপুর সমর দে সরণীর বাড়িতে আগুন লেগে মৃত্যু হল জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। স্থানীয় সূত্রে খবর, তাঁরা প্রথমে ধোঁয়া দেখতে পান। ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে উদ্ধার করা হয় জয়ন্ত শাস্ত্রীকে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দমকল এবং বাগুইআটি থানায় খবর দেয়া হয়।
কী থেকে এই আগুন এখনো পর্যন্ত জানা যায়নি। দমকল সূত্রে খবর, সিগারেটের আগুন থেকে প্রথমে সোফায় আগুন ধরে যায় পরে সেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘর বন্ধ থাকার কারণে ধোয়ায় ঘর ভরে যায়। সেজন্য শ্বাসকষ্ট শুরু হয় জয়ন্ত শাস্ত্রীর। এরপর তাঁকে দরজা এবং গ্রিল ভেঙে বের করা হলেও বাঁচানো সম্ভব হয়নি হাসপাতাল সূত্রে খবর।
إرسال تعليق
Thank You for your important feedback