আগুন নিয়ে খেলবেন না। রবিবার উত্তরবঙ্গে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের বিরুদ্ধে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেছেন, তাঁর কাছে রিপোর্ট আছে, উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আপনাদের বয়স কম আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। রাজনীতিতে কে হারল, কে জিতল পাত্তা দিই না। যা করছি সেটা আমার কাজ। তিনি সংবিধান ছাড়া আর কারও কথা শুনবেন না বলেও জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করার পর রাজ্যপাল এখন একমাসের পাহাড় সফরে।
এরই পাশাপাশি করোনা পরিস্থিতিতে এ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেছে তিনি। তাঁর কথায়, বাংলার স্বাস্থ্যব্যবস্থা যে ভেঙে পড়েছে তা করোনায় প্রমাণিত। তাঁর মতে, এই সঙ্কক কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। কেন্দ্রের নানা কল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করে রাজ্য কার্যত ভুল করছে বলেও জানান তিনি। এই মনোভাবের ফলে রাজ্যের কৃষকদের ভুগতে হচ্ছে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানালে তিনি ২০ মাস পর রাজ্যে টাকা পাঠাতে বলেন।
إرسال تعليق
Thank You for your important feedback