কোহলি ছাড়া ভারতের টেস্ট দল অচলঃ কটাক্ষ অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ শুরু হতে এখনও ঢের দেরি। কিন্তু টেস্ট দলে বিরাট কোহলি না থাকলে ভারত জিতবে না, এমন একটা আওয়াজ তুলেছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। এটাই চিরকালীন স্বভাব অস্ট্রেলিয়ানদের। কীভাবে বিরোধী দলকে খাটো করা যায় অথবা মানসিকভাবে দুর্বল করা যায় এটাই চিরকাল করে অস্ট্রেলিয়ান প্রাক্তনী এবং মিডিয়া মহল। শুধু ভারত বলে নয়, বিদেশি দল সফর করলেই তাদের দুর্বল করা কাজ এঁদের এক সময়ে তারা আক্রমণ করত ইংল্যান্ডকে এখন সবাইকে।


এটা সত্যি যে একটি টেস্ট খেলে কোহলি দেশে ফিরে আসবেন। কিন্তু তিনি ছাড়া বাকিরা তো বেড়াতে যাননি, বলছেন ভারতের প্রাক্তনীরা | দলে অজিঙ্ক রাহানে, কে এল রাহুল, পূজারা, হনুমান এবং রোহিত ইত্যাদি সেঞ্চুরিয়ান রয়েছেন যারা আধুনিক ক্রিকেটের দিকপাল, নিজের দিনে সেরা। কিন্তু এখনও ঠোঁটকাটা সুনীল গাভাস্কার মুখ খোলেননি, তিনি আবার সেঞ্চুরির মতো বাক্যবানের বাউন্ডারিটাও ভালোই মারেন।       



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم