তীব্র বিরোধিতা কংগ্রেসের অন্দরেই

বিহার নির্বাচনে একটি বিষয় পরিষ্কার, কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ক্রমশই কমছে, অথচ বিজেপি শাসিত দেশ তথা রাজ্যগুলিতে ইদানিং কালের কংগ্রেস পরীক্ষিতই নয়। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে দলের অবস্থান ক্রমশই খারাপ হচ্ছে ফলে বিরোধিতার সুর চড়াচ্ছেন কপিল সিব্বল, চিদাম্বরম সহ বহু নেতা। বিহারের খারাপ ফল শুধু নয় অন্যান্য রাজ্যেও উপনির্বাচনে কংগ্রেসের ফল খুবই খারাপ। প্রবীণ নেতাদের ক্ষোভ রাহুল গান্ধির উপর প্রধানত, তাঁর খামখেয়ালি মনোভাবের জন্য দলের ক্ষতি হচ্ছে বলে ধারণা দলের নেতাদের। কিন্তু বিকল্পই বা কী? 


সোনিয়া গান্ধি লোকসভার নির্বাচনের পর বুঝেছিলেন আঞ্চলিক দলের সাথে জোট বেঁধে চলতে হবে কংগ্রেসকে। কিন্তু এ ব্যাপারেও রাহুলের নানা আপত্তি। সম্প্রতি শিবসেনার মতো প্রবল বিজেপি বিরোধীর সাথেও তাল মেলাতে পারছে না রাহুল। আসন্ন মুম্বই কর্পোরেশন নির্বাচনে তাঁরা আলাদা লড়তে চাইছেন অথচ কিছুদিন আগে বারাক ওবামার লেখা বইতে রাহুলের সমালোচনার বিরোধিতা করেছিল শিবসেনা। চিদম্বরমদের ধারণা, ভয়ঙ্কর ক্ষতির দিকে যাচ্ছে জাতীয় কংগ্রেস।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم