জৌলুসহীন আবেগহীন বারাসাত

গত পঁচিশ বছরে যা হয়নি এবারে তাই দেখা যাচ্ছে বারাসাতের কালীপুজোয়। জাঁকজমকহীন পুজো চলছে সেখানে। খোলা মনে কর্মকর্তারা জানাচ্ছেন, আমরা আন্তরিকভাবে লোকসমাগম চাইছি না। দুর্গাপূজোয় কলকাতার তাবড় তাবড় পুজোগুলি বাজেট কমিয়েছিল ঠিকই, কিন্তু প্যান্ডেল, থিম ইত্যাদি বাদ রাখেনি। ভার্চুয়াল করে মোবাইলে সে সমস্ত পুজো দেখানোও হয়েছিল। কিন্তু কালীপুজোয় বিখ্যাত বারাসাত ওইপথে হাঁটেনি।


গিয়ে দেখা গেল, সাদামাঠা প্যান্ডেল, সাধারণ আলোর কাজ, চাঁদাও তুলেছে কম। এক ডজন বড়ো পুজো এবং একডজন মাঝারি পুজো হয়ে থাকে। এবারে সবই সাধারণ পুজো। যাদের বাজেট পাঁচ লক্ষ থাকত তারা তিরিশ হাজারেই পুজো করছে। কিন্তু এদের এখানে একটা একতা আছে। সব ক্লাব বসে ঠিক করেছিল করোনা আবহে কোনোক্রমে পুজো হবে। দর্শনার্থীরা হয়তো হতাশ কিন্তু শুভেচ্ছাও পাচ্ছে তারা।      

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم