কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার কালীপুজোয় বাজি বিক্রি এবং ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও রাজ্যজুড়েই বিক্ষিপ্তভাবে বাজি ফাটানো হয়েছে। তবে সংখ্যাটা খুবই কম ছিল। এরমধ্যেই বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার কদমতলী গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামে। মৃত স্কুলছাত্রীর নাম জয়ন্তী রবিদাস (৭)। সে স্থানীয় কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে পরিবারের অন্যান্যদের সঙ্গেই বাজি ফাটাচ্ছিল ছোট্ট জয়ন্তী। আচমকাই তাঁর জামায় আগুন লেগে যায়। তাঁর চিৎকার শুনেই পরিবারের লোকজন ছুটে আসেন। দ্রুত আগুন নিভিয়ে চিকিৎসার জন্য নিয়ে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। কালীপুজোর রাতে এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। কালিয়াচক থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

إرسال تعليق
Thank You for your important feedback