হোয়াইট হাউসের দোরগোড়ায় বাইডেন, ট্রাম্প আদালতে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দয়ের দোরগোড়ায় ডেমোক্রাট জো বাইডেন। ভোটগণনার মাঝেই প্রায় জয়ের মুখে বাইডেন। আর একটি প্রদেশে জয় পেলেই জিতবেন তিনি। এরইমধ্যে ট্রাম্প বাইডেনকে টুইটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বাইডেন যেন ভুল করেও জয়ের দাবি না করেন। তিনি নিজেও জয়ের দাবি করতে পারেন। আইনি প্রক্রিয়া শুরু হতে চলেছে।"  

 

গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে ভোট গোনা শুরু হওয়ার পর থেকে ট্রাম্প আর জনগণে সামনে আসেননি। যা বলছেন টুইটারে। তাঁর মতে, নির্বাচনে বিরাট কারচুপি হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের দিন রাতে সব প্রদেশেই তিনি এগিয়ে ছিলেন। আচমকাই সেই জয় মুছে যেতে শুরু করে। আদালতে গেলেই ফের জয় আসবে তাঁর দিকেই। মামলা লড়ার জন্য ট্রাম্পের পার্টির জাতীয় কমিটি ৬০ কোটি মার্কিন ডলার তোলার সিদ্ধান্ত নিয়েছে। 

 

অন্যদিকে, ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনেডি বলেছেন, ট্রাম্পকে সত্য মেনে নিতে হবে। তিনি ভোটে হেরে যেতে পারেন। ভোটে কারচুপি অভিযোগ সম্পূ্র্ণ মিথ্যা। এখানে গণতন্ত্র অটুট রয়েছে। পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় এগিয়ে রয়েছেন বাইডেন। ২৭০ ইলেকটোরাল ভোট তাঁর হাতে আসতে চলেছে। এখন তাঁর দিকে ২৫৩ ভোট, ট্রাম্পের ২১৩।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post