বুথফেরত সমীক্ষায় এগিয়ে থাকার ইঙ্গিত পেয়েই ঘর আটকাতে তৎপর হল বিহারের মহাগঠবন্ধন। তড়িঘড়ি দুজন শীর্ষ নেতাকে পাটনায় পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। নবনির্বাচিত এমএলএ-দের বেচাকেনা ঠেকাতেই গিয়েছেন তাঁরা। সোনিয়া গান্ধির নির্দেশে দলের সাধরাণ সম্পাদক রণদীপ সূর্যেওয়ালা এবং অবিনাশ পাণ্ডে মঙ্গলবার ভোটগণনার দিকে নজর রাখবেন। যোগাযোগ রাখবেন প্রার্থীদের সঙ্গে।
মিনপুর ও গোয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার অনেক সতর্ক কংগ্রেস। এই রাজ্যদুটিতে একক গরিষ্ঠা হওয়া সত্ত্বেও জেতার পরই কংগ্রেসের বিধায়করা দল পাল্টে বিজেপিকে সরকার গড়তে সাহায্য করেছিলেন। শোনা যাচ্ছে, এবার ফলপ্রকাশের পরই জয়ী বিধায়কদের পাটনায় এনে একটি হোটেলে রাখা হবে। এমনকী, তাঁদের কংগ্রেস শাসিত পাঞ্জাব, রাজস্থানেও নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছে। ২৪৩ আসনের বিধানসভায় কংগ্রেস লড়ছে ৭০টি আসনে। তাদের আশা, কম করেও ৪০ থেকে ৪৫টি আসনে জয়ী হবে তারা।
অন্যদিকে, আরজেডি তাদের কর্মী সমর্থকদের জয়ের পর উল্লাস না করার নির্দেশ দিয়েছে। কোনওরকম বাজিপটকা ফাটানো বা শূন্যে গুলি ছোঁড়া যাবে না। বিপক্ষকে হমকি দেওয়া চলবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা পি চিদম্বরমের বক্তব্য, এই ভোটে প্রমাণ হবে রামমন্দির, ৩৭০ ধারা, বালাকোট, হিন্দুত্ব দিয়ে বারবার ভোটে জেতা যাবে না। মানুষের দুর্দশার দিকে নজর দিতে হবে মোদিকে।
إرسال تعليق
Thank You for your important feedback