
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, আদালতে যাওয়া নিয়ে আপত্তি রয়েছে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও জামাই জারেজ ক্রুশনারের। তাঁদের মত, নির্বাচনের রায় মেনে নেওয়া উচিত। মামলার জন্য চাপ দিচ্ছেন তাঁর ছেলে ডোনাল্ড আর এরিক। জানা গিয়েছে, ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে একাধিক মামলার জন্য তৈরি হচ্ছেন। ফলে এই হস্তান্তর প্রক্রিয়ায় দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, নির্বাচন শেষ হয়ে যায়নি। সব মার্কিন নাগরিকের ভোট নিরপেক্ষভাবে গোনা না হওয়া পর্যন্ত তিনি রেহাই দেবেন না।

এর আগে গোরের সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা হওয়ায় জর্জ বুশ প্রস্তুতির জন্য হাতে পেয়েছিলেন মাত্র ৩৭। তবু বুশ যথেষ্ট আগে থেকে প্রেসিডেন্ট পদগ্রহণের কাজ শুরু করে দিয়েছিলেন। হিংসার আশঙ্কা উড়িয়ে না দিলেও বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ২২৩ বছরের ইতিহাসে প্রেসিডেন্ট পদে হস্তান্তর শান্তিতেই হয়েছে। শনিবারের মতো রবিবারও ট্রাম্প ওয়াশিংটনে গলফ খেলে সময় কাটিয়েছেন।

إرسال تعليق
Thank You for your important feedback