আজ শপথ নীতীশের, উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন ২ জন

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার বিকেলে শপথ নিচ্ছেন নীতীশ কুমার। থকাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তবে এবার এখনকার উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদির জায়গায় আসছেন দুজন উপ মুখ্যমন্ত্রী, দুজনেই বিজেপির। তাঁরা কারা এখনও জানানো হয়নি। বৈশ্য নেতা তারকিশোর সিং আর অতি পশ্চাদপর নেত্রী রেণু দেবীর নামই উঠে আসছে দুই উপ মুখ্যমন্ত্রী পদের জন্য। এমনকী, স্পিকারও হবেন বিজেপি থেকেই। সুশীল কুমারকে সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে। 

 

 

জানা গিয়েছে, বিজেপি আর জেডি (ইউ)-এর সাতজন করে মন্ত্রী হবেন। হাম আর ভিআইপির একজন করে মন্ত্রী হবেন। এবারের ভোটে বিজেপিই এনডিএ-র সবথেকে বেশি আসন পেয়েছে। ৭৪টি আসন বিজেপির, নীতীশের জেডি (ইউ)-এর ৪৩। বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারকিশোর প্রসাদ এবং ডেপুটি নেতা রেণু দেবী। রবিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন নীতীশ। 

 

উপ মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে দৃশ্যত অখুশি সুশীল মোদি টুইটারে লেখেন, ৪০ বছরে রাজনৈতিক কেরিয়ারে তিনি অনেক পেয়েছেন। পদ কেড়ে নিলেও দলের একজন কর্মীর কাজ থেকে তাঁকে কেউ সরাতে পারবে না। পাল্টা বিজেপির গিরিরাজ সিং লিখেছেন, পদের জন্য কেউ ছোট বা বড় হয় না। সুশীল নেতাই থাকবেন। এনডিএ শরিক হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতনরাম মাঝি নিজে মন্ত্রী হবেন না বলে জানালেও নিজের ছেলে বিধান পরিষদের সদস্য সন্তোষ সুমনের মন্ত্রিত্বের জন্য জোর দরবার করছেন। আকের শিরক বিকাশশীল ইনসান পার্টির ৪ জন জিতলেও তাদের সকলেই বিজেপি ছেড়ে আসা। দলের নেতা মুকেশ সাহনি নিজেই ভোটে হেরে গিয়েছেন।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post