এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত যুবকের নাম বিজয় শীল (৩৫)। নদীয়ার কল্যাণী থানার গয়েশপুরের ঘটনা। তার বাড়ি গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। সে স্থানীয় বিজেপি নেতার কাকা বলে জানা গিয়েছে। সে রান্নার গ্যাস সরবরাহের কাজ করত। বিজয়কে তাদের কর্মী বলে দাবি করে একে পরিকল্পিত খুনের ঘটনা বলে অভিযোগ করেছে বিজেপি। কল্যাণীতে সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে তারা।
রবিবার সকালে গয়েশপুরের শ্মশান এলাকার পাশে একটি আমবাগানে বিজয় শীলের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, খুন করা হয়েছে বিজয় শীলকে। তবে এপর্যন্ত কারও নামে থানায় লিখিত অভিযোগ হয়নি। ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback