সীমিত ওভারের ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে যাবতীয় জল্পনা তিনি নিজেই উড়িয়ে দিলেন মহেন্দর সিং ধোনি। রবিবার তিনি বলেন, এটা নিশ্চিতভাবেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর শেষ মরসুম নয়। এই কথার পরেই স্বভাবতই স্বস্তির শ্বাস ফেলেছেন ধোনি ভক্তরা। তিনবারের আইপিএল জয়ী চেন্নাইয়ের এবারের মরসুম ভালো যাচ্ছে না। এবার ১৩ ম্যাচে মাত্র ৬টি জয় চেন্নাইয়ের। এবারই প্রথম প্লে অফ থেকে ছিটকে গিয়েছে তারা।
ধোনিকে একই প্রশ্ন কমেন্টেটর ড্যানি মরিসন করলেও তার জবাবেও ধোনি বলেন, না। গত ১৫ আগস্ট সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তার পরেও চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন বলেছিলেন, ধোনি ২০২২ সালের আইপিএলেও খেলবেন। দক্ষিণী রাজ্যের ভক্তরা ধোনিকে বলেন, থালা। তাঁর সঙ্গে একটা যোগও তৈরি হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের।
إرسال تعليق
Thank You for your important feedback