বিহার বিধানসভা নির্বাচন অতীত। এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহারের প্রশ্নাতীত ভালো ফলের পর বাংলা দখলের আশা আরও উজ্জ্বল বলেই মনে করছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। তাই একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় গেরুয়া শিবিরের ভিত আরও মজবুত করার লক্ষ্যে আরও দিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
সেই লক্ষ্যেই বিজেপি নেতা অমিত মালব্যকে এই রাজ্যে সহ-পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। তিনি সোমবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন।মঙ্গলবার তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের জাতীয় সাধারণ সচিব বি এল সন্তোষ। বঙ্গ বিজেপির সমস্ত শীর্ষ নেতা-নেত্রীই এই বৈঠকে থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে দুদিনের রাজ্য সফরে এসে সর্বভারতীয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে ২০০-র বেশি আসনের লক্ষ্যমাত্রা স্থির করে গিয়েছিলেন। সেই লক্ষ্যেই আপাতত ঝাঁপিয়ে পড়ছেন নতুন দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য। তিনি বিজেপির আইটি সেলের প্রধান।
সোমবার কলকাতা বিমানবন্দরে পা দিয়েই অমিত মালব্য টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘২০২১ বিধানসভা নির্বাচনের পর বাংলার গৌরবময় ঐতিহ্য আবারও ফিরে আসবে। যদি এই রাজ্য থেকে পিসির সরকারের দুর্নীতি, স্বজনপোষণ এবং অরাজকতা দূর করা যায়, তাহলেই আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। বাংলার জনগণ বিজেপিকে স্বতঃস্ফুর্তভাবে ২০০টিরও বেশি আসনে জেতাবে। এবার শেষ হয়ে যাবে মমতা সরকারের শাসন’।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে দলের আইটি এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়েও আলোচনা করবেন অমিত মালব্য। প্রয়োজন পড়লে এই দুই বিভাগকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। এর মূল কারণ করোনা আবহের জন্য বেশি মানুষের জমায়েত করা সম্ভব হচ্ছেনা। তাই সোশাল মিডিয়াতেই প্রচারের সুর বাঁধতে হবে। পাশাপাশি ব্লক থেকে রাজ্য স্তরে কিভাবে প্রচারাভিযান শুরু করা হবে, নির্বাচনের নীল নকশাই বা কী হবে, কোন কোন ইস্যুকে সামনে নিয়ে আসা হবে সেগুলি নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে। সূত্রের খবর, অমিত শাহর ঠিক করে দেওয়া পথেই এগোচ্ছে বঙ্গ বিজেপি।
Grateful for this warm and rapturous welcome on my first visit to West Bengal after being appointed the co-incharge.
— Amit Malviya (@amitmalviya) November 16, 2020
I am sure together we will re-establish the glory of WB.
It can happen only if Pishi’s government steeped in corruption, appeasement and lawlessness is routed... pic.twitter.com/gTKiw6P2Em

إرسال تعليق
Thank You for your important feedback