বেলজিয়ামে নিলামে একটি পায়রা বিক্রি হয়েছে। দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে। প্রায় ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে মেয়ে কবুতরটি। এর নাম নিউ কিম। বয়স দুই বছর। রবিবার এটি বিক্রির জন্য বেলজিয়ামে নিলামে তোলা হয়েছিল। চিনের এক ধনী শখের পায়রাটি কিনে নিয়েছেন।
বিশেষ প্রজাতির এই পায়রাটি 'রেসিং পিজিওন' হিসেবে পরিচিত। এই প্রজাতির পায়রা এত দামে বিক্রির ঘটনা এটিই প্রথম। এই বিশেষ প্রজাতির পায়রা ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণত পায়রাগুলিকে ১০০ থেকে ১ হাজার কিলোমিটার দূরত্বের কোনও স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছবে, সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের।
পায়রাদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়। নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এর পর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে সেটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।
إرسال تعليق
Thank You for your important feedback