করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড দিল্লির

 

বুধবার রাজধানীতে করোনায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। গত পাঁচমাসে এটাই সর্বোচ্চ দৈনিক মৃত্যুর রেকর্ড। দিল্লিতে মোট মৃত ৭,৯৪৩ জন। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৪৮৬ জন। মোট আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে। এখন মোট আক্রান্ত ৫,০৩,০৮৪ জন। এই পরিস্থিতির মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরকার স্থানীয় লকডাউনের কথা বিবেচনা করছে।


অন্য।দিকে, দেশে করোনাভাইরাসে নতুন সংক্রমিত হয়েছেন ৪৫,৫৭৬ জন। নতুন মারা গিয়েছেন ৫৮৫ জন। মোট মৃতের সংখ্যা এখন ১,৩১,৫৭৮ জন। মোট আ্কার্নত ৮৯,৫৮,৪৮৪ জন। মোট অ্যাক্টিভ কেস ৪,৪৩,৩০৩। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৩,৫০২টি। মোট সুস্থ হয়েছেন ৮৩,৮৩,৬০৩ জন। আইসিএমআর জানাচ্ছে, দেশে মোট ১২,৮৫,০৮,৩৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


জানা গিয়েছে, দিল্লির সরকার আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালগুলিতে ৬৬০টি আইসিইউ বেডের ব্যবস্থা করছে। রেল দেবে ৮০০ বেড যুক্ত কোচ। ইতিমধ্যেই ৪৫ জন ডাক্তার এবং ১৬০ জন স্বাস্থ্যকর্মী দিল্লি পৌঁছে গিয়েছেন। এখন বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন অতিথি থাকতে পারবেন। আগে তা ছিল ২০০ অতিথি। গত ২৮ অক্টোবর থেকে দিল্লিতে করোনার সংক্রমণ ব্যাপকহারে বেড়েছে। পজিটিভিটি হার এখন ১২.০৩ শতাংশ। বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। উৎসবের মরসুম ও বায়ুদূষণের জন্য পরিস্থিতির অবনতি হয়েছে। সুস্থতার হার ৮৯ শতাংশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم