হেরে গেলেও টুইটে জিতে গেল ধোনির চেন্নাই

এবারের আইপিএলে কার্যত বিপর্যয় হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। কিন্তু ক্রিকেটপ্রেমী সবারই মনের মধ্যে ছিলেন ধোনি আর চেন্নাই। টুইটারে সবথেকে বেশি মানুষ ব্যস্ত ছিলেন ধোনি আর চেন্নাইতে নিয়েই। 


আরবে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবারের আইপিএল। শেষ হয়েছে ১০ নভেম্বর। ৬০ ম্যাচের টুর্নামেন্টের শেষে দিল্লি ক্যাপটালসকে ফাইনালে হারিয়ে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস। তিনবারের চ্যাম্পয়ন চেন্নাই পৌঁছতে পারেনি প্লে অফে। গ্রুপ পর্যায়ে তারা শেষ করেছে সপ্তম স্থানে। 


চেন্নাইয়ের পর সবথেকে বেশি টুইট হয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। তারপর মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়ালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপটালস। আইপিএলে মুম্বই আর চেন্নাইয়ের উদ্বোধনী ম্যাচটি নিয়ে সবথেকে বেশি টুইট করা হয়েছে। তারপরই মুম্বই হায়দরাবাদের ম্যাচ। বেশি টুইট হয়েছে বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলিকে নিয়ে। তবে ,বথেকে বেশি দৃষ্টি আকর্যণ করেছে সচিন তেন্ডুলকরের টুইট। পাঞ্জাবের নিকোলাস পুরনের ফিল্ডিং নিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন। তাঁর সেই টুইটটি রিটুইট হয়েছে ২৩ হাজার বারেরও বেশি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم