বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই গ্রেফতার করেছিল আইকোর সংস্থার কর্তা অনুকুল মাইতিকে। ২০১৭ সালেই এই সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার তাঁকে গ্রেফতার করে সিবিআই। রবিবার ওডিশার জেলে বন্দিদশায় মৃত্যু হল তাঁর। গ্রেফতারের পরে ওড়িশা নিয়ে যাওয়া হয় অনুকূলকে। তাঁকে ভুবনেশ্বরের ঝারপড়া বিশেষ কারাগারে রাখা হয়েছিল। শনিবার রাতে তিনি ওই জেলেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ঝারপড়া বিশেষ কারাগার সূত্রে জানা যাচ্ছে, উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসে ভুগছিলেন অনুকুল মাইতি। তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে। খবর পেয়েই অনুকুলের স্ত্রী কনিকা মাইতি ভুবনেশ্বর রওনা হয়েছেন। উল্লেখ্য, বেআইনি অর্থলগ্নি মামলায় কনিকাকেও গ্রেফতার করেছিল সিবিআই। যদিও মাস কয়েক আগে তাঁর জামিন হয়। যদিও অনুকল মাইতির পরিবারের দাবি, তাঁরও জামিন হয়েছিল। কিন্তু জামিনের শর্তের জন্য বন্ডের টাকা জমা করতে না পারায় অনুকুলকে জেলেই থাকতে হয়। উল্লেখ্য, গ্রেফতারের আগে সিবিআইয়ের দাবি ছিল, অনুকুল মাইতির সংস্থা আইকোর বেআইনি ভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং ওড়িশা-র কয়েক লক্ষ লগ্নিকারীর কাছ থেকে প্রায় ৩০০০ হাজার কোটি টাকা তুলেছিল। গোটা টাকাই তারা আত্মসাৎ করে।

Post a Comment
Thank You for your important feedback