উৎসবের মরশুমে ব্যাপক করোনা সংক্রমণের আশঙ্কায় দুর্গাপুজোর মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের পর্যবেক্ষণ, দুর্গাপুজোর মতোই নিয়ম মেনে হোক কালীপুজোও। দুর্গাপুজোর মতো এবার কালীপুজো, জগদ্ধাত্রীপুজো ও ছটপুজোতেও বিধিনিষেধ আরোপ করুক কলকাতা হাইকোর্ট৷ এমনই আর্জি জানিয়ে জনস্বার্থে মামলা করেছেন অজয়কুমার দে৷ মামলা ওঠে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসেই।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় এদিন দুর্গাপুজোয় নিয়মবিধি পালন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এরপরই তাঁর পর্যবেক্ষণ, দুর্গাপুজোর নিয়ম মেনেই কালীপুজো হোক। এদিন শুনানি চলাকালীন বিচারপতি জানান, দুর্গাপুজো নিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা অনুকরণীয়। অসাধারণ কাজ করেছে রাজ্য সরকার। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে ভালো কাজ হয়েছে। সেই জন্যই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি। পাশাপাশি বাজি নিয়েও রাজ্যের আবেদন রাজ্যবাসীকে মেনে চলার কথা বলেন বিচারপতি।


إرسال تعليق
Thank You for your important feedback