OTT এবং অনলাইন নিউজ পোর্টালের কনটেন্টে এবার কেন্দ্রীয় নজরদারি

এরকম একটা জল্পনা চলছিল বিগত কয়েকমাস ধরেই। এবার সেই জল্পনাই সত্যি হল। বুধবারই কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিল এবার থেকে সমস্ত OTT প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ পোর্টালগুলির কনটেন্টে (Content) নজরদারি চালানো হবে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে সমস্ত অনলাইন সিনেমা এবং নিউজ কনটেন্ট সরাসরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাভুক্ত করা হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে এখন থেকে সাম্প্রতিক সময়ের ঘটনা সম্বলিত খবর এবং অডিও-ভিস্যুয়াল প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারির আওতায় থাকবে। নজরদারি চালাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم