টাক লুকোবেন না

মাথাজোড়া টাক লুকিয়ে বিয়ে করেছিলেন তিনি। তাই নতুন বিয়ে ভেঙে গেল। স্ত্রীর অভিযোগ, স্বামী সবসময় পরচুলায় ঢেকে রেখেছিলেন তাঁর মাথার টাক। স্বামী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মুম্বইয়ের মিরা রোডের বাসিন্দা ২৭ বছরের চার্টার্ড অ্যাকাউন্টান্ট স্ত্রী প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার নয়ানগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। 


পুলিশ জানাচ্ছে, প্রধান অভিযোগ ২৯ বছরের বেসরকারি কোম্পানির কর্মীর বিরুদ্ধে। তাঁদের বিয়ে হয়েছিল সেপ্টেম্বরে। অভিযোগে স্ত্রী বলেছেন, তাঁকে শ্বশুরবাড়িতে পণের দাবিতে নানাভাবে অত্যাচার করা হত। সন্দেহপ্রবণ স্বামী তাঁর ওপর নজরদারি চালাত, মোবাইল ঘেঁটে দেখত। 


স্বামীর আত্মীয়েরা বলছেন, বিষয়টা সামান্যই। তবে একগুঁয়ে স্ত্রীর বক্তব্য, যদি গোড়াতেই তিনি জানতেন স্বামীর টাক রয়েছে, তবে বিয়েতে কখনই রাজি হতেন না তিনি। বিভিন্ন ধারায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। থানে থানায় স্বামীও আগাম জামিনের আবেদন করেছেন করেছেন। অন্।দের জামিনের আবেদন মঞ্জুর হলেও স্বামীর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। এখন আত্মসমর্পণ না করলে স্বামীকে গ্রেফতার করা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post