করোনা আবহে এবারের দেওয়ালিতে ৭২ হাজার কোটি টাকার কেনাবেচা হয়েছে। চিনা রফতানিকারীদের লোকসান হয়েছে ৪০ হাজার কোটি টাকার। দেশের বড় বড় বাজারগুলিতে সমীক্ষা চালিয়ে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স রবিবার এই তথ্য জানিয়েছে। লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের পর পর তারা চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছিল।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০টি জায়গার প্রধান বাজার থেকে তথ্য জোগাড় করা হয়েছে। দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, ভোপাল, লখনউ, আমেদাবাদ, রাঁচি, সুরাত, কোচি, জয়পুর, জম্মু, হায়দরাবাদ, নয়ডা, চণ্ডীগড়ে সমীক্ষা চালানো হয়েছিল। এবারের দেওয়ালিতে বেশি বিক্রি হয়েছে ভোগ্।পণ্য, খেলনা, বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেকট্রনিক জিনিসপত্র, রান্নাঘরের সরঞ্জাম, কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র। তাদের মতে, ভবিষ্যতে বাজার ওরও চাঙা হবে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback