চিনের উহানে করোনা সংক্রমণের খবর করেছিলেন যিনি, সেই মহিলা সাংবাদিককে পাঁচবছরের জেলের সাজা দেওয়া হল। তাঁকে গত মে মাস থেকে আটকে রাখা হয়েছে। তাঁকে মিথ্যা খবর প্রকাশের জন্য সরকারিভাবে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই সাংবাদিক প্রাক্তন আইনজীবী ঝাং ঝান। তিনি করোনা নিয়ে খবর করার পর ৬ মাস বন্দিশিবিরে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঝগড়া করেন, গোলমাল তৈরি করেন।
চিনে বিরোধীদের বিরুদ্ধে অহরহ এমনই অভিযোগ তোলা হয়। চিনা সরকারের অভিযোগ, ঝাং বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। উইচ্যাট, টুইটার, ইউটিউবে নানারকম তথ্য দিয়েছিলেন। উহানে করোনাভাইরাসের প্রকোপ নিয়ে নানা ভুয়ো খবর ছড়িয়েছেন বলে সরকারি অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback